২৭ জানুয়ারি ২০১৩ - ২০:৩০

আফগান পুলিশ জানিয়েছে এদেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত পৃথক পৃথক অভিযানে ১২ জন তালেবান জঙ্গী গ্রেপ্তার হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আফগানিস্তানের নাঙ্গারহার, কান্দাহার, যাবোল, আরযেগান, খুস্ত ও হোলমান্দ অঞ্চলে আফগান ও বিদেশী সৈন্যদের যৌথ অভিযানে ১২ জন তালেবান জঙ্গী গ্রেপ্তার ও বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, কয়েকটি হাল্কা ও ভারী অস্ত্র, আরপিজি, ১৩২ কিলোগ্রাম বিস্ফোরক দ্রব্য, ৫৬টি হাতবোমা, ১৪৩ কিলোগ্রাম মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।#